মাদারীপুরে পাঁচ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০২ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০২

মাদারীপুর সদর, কালকিনি, ডাসার উপজেলায় কমপক্ষে পাঁচটি ভোটকেন্দ্রে শনিবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মাদারীপুর সদর, কালকিনি ও ডাসারের বিভিন্ন ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মাদারীপুরে কালকিনি উপজেলার সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেষ্ট নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাসিয়াতলা কেন্দ্র, ডাসারের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর ধ্বজী মাদ্রাসা এবং সদর উপজেলা খোয়াজপুরের একটি কেন্দ্রসহ কমপক্ষে ৫টি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গোপালপুরের স্থানীয় বাসিন্দা হেমায়েত হোসেন জানান, ডাসারের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। এতে দুটি বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়। আরেকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুরে পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করলো পুলিশ
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি