ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের পর বাবার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৬:৪৭আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৬:৪৭

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছেলের পর মারা গেলেন তার বাবা মো. হালিম শেখ (৫০)। রবিবার দিবাগত রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, হালিম শেখের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, গত ৩ জুলাই বেলা ১১টার দিকে একই হাসপাতালে মারা যান হালিম শেখের ছেলে হানিফ শেখ (২৪)। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ২ জুলাই রাতে ভাটারার পূর্ব নূরেরচলা এলাকায় একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে হানিফের লুঙ্গিতে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা হালিম শেখ, মা শিউলি বেগম (৪৫) এবং হালিমের বোন রহিমা বেগম (৫০) দগ্ধ হন।

হানিফের মামাতো ভাই সাগর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে হানিফ রান্নাঘরে ডিম ভাজছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় তার লুঙ্গিতে। হানিফের চিৎকারে পরিবারের সদস্যরা দৌড়ে এসে তাকে রক্ষা করতে গিয়ে নিজেরাও দগ্ধ হন।

পরে চার জনকেই উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ডা. শাওন বিন রহমান জানান, হালিম শেখ ও হানিফকে ছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম