ভোট দিয়ে চিফ হুইপ বললেন, ‘শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন’

মাদারীপুর প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:২৯

ভোট দিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘এই ভোট গণতন্ত্র রক্ষা করার ভোট, সংবিধান রক্ষার ভোট। এই ভোট সবার ষড়যন্ত্রকে প্রতিহত করার ভোট। আমার বিশ্বাস সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। এই ভোটের মাধ্যমে জনগণ প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় বসাবেন।’

রবিবার (০৭ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনি এলাকা শিবচরের ৪৯ নম্বর দত্তপাড়া তাহেরুন্নেছা একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেছেন তিনি। 

নির্বাচন কমিশন সূত্র জানায়, মাদারীপুর-১ আসনে নির্বাচন করছেন আওয়ামী লীগের প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, জাতীয় পার্টির মোতাহার হোসেন সিদ্দিক ও তরিকত ফেডারেশনের তোফাজ্জেল হোসেন খান। শিবচর উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসন। ভোটার তিন লাখ এক হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৭ হাজার ৪২১, নারী এক লাখ ৪৩ হাজার ৭৮১ এবং হিজড়া ভোটার তিন জন।

দত্তপাড়া তাহেরুন্নেছা একাডেমি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে তিন হাজার ৫৬৫ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৮১০ এবং নারী এক হাজার ৭৫৫ জন।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম