মাদারীপুরে ‘নৌকায় ভোট দেওয়া’ ভাইবোনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ০৯:০২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:০৪

মাদারীপুরের কালকিনিতে নৌকায় ভোট দেওয়ায় ভাইবোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। দুই জনকেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলে হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার আলী সরদারের ছেলে মিরাজ সরদার (৪০) ও তার বড়বোন আমিরন বেগম (৫৫)।

স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিরাজ সরদার ও তার বড় বোন আমিরন বেগম। মাঝপথে আগে থেকে ওতপেতে থাকা প্রতিপক্ষ শাজাহান সরদার ও তার লোকজন তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ সময় দুই জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

আহত অবস্থায় প্রথমে দুই জনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রাজধানীর ঢাকা মেডিক্যালে। দুই জনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

আহতের বড় ভাই রেজাউল হক সরদার বলেন, আমরা নৌকায় ভোট দিয়েছিলাম। সংসদ নির্বাচনে নৌকা হেরে যায়। এরপর থেকে বিজয়ীদের লোকজন আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে। আগে থেকে পরিকল্পনা মোতাবেক আমার ভাইবোনের ওপর শাজাহান ও তার লোকজন হামলা চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

অভিযুক্ত শাজাহান সরদার পালিয়ে যাওয়ায় তার বক্তব্যও পাওয়া যায়নি।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, আহত দুই জনের শরীরের বড় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

প্রসঙ্গত, আহত মিরাজ ও তার বড় বোন আমিরন মাদারীপুর-০৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত সংসদ সদস্য প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের সমর্থক। অপরদিকে অভিযুক্ত শাজাহান সরদার বিজয়ী ঈগল প্রতীকের তাহমিনা বেগমের কর্মী।

/এফআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী