পিস্তল ঠেকিয়ে ডিম ব্যবসায়ীর ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৮:৩৫

গাজীপুরের কাপাসিয়ায় পিস্তল ঠেকিয়ে সুলতান মিয়া নামের এক ডিম ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। 

রবিবার (২৮ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের লতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানিয়েছেন কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া।

সুলতান মিয়া উপজেলার টোক ইউনিয়নের আমতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে। বাবার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। বীর উজলী বাজারে ডিমের আড়ত রয়েছে তাদের।

সুলতানের বাবা মিজানুর রহমান বলেন, ব্যবসায়িক কাজে আমার ছেলে সুলতান ও আড়তের ম্যানেজার জুয়েল রানা কাপাসিয়া বাজারের ইসলামী ব্যাংক থেকে ১০ লাখ ৪৪ হাজার ৭৬০ টাকা তুলেছিল। পরে টাকা নিয়ে তারা মোটরসাইকেলে আড়তে আসছিল। লতাপাতা বাজার-সংলগ্ন সড়কে এলে মাস্ক ও হেলমেট পরা তিন-চার জন ব্যক্তি তাদের গতিরোধ করে। এ সময় পিস্তল ঠেকিয়ে তাদের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।’

সুলতান মিয়া বলেন, ‘পল্লী বিদ্যুতের খুঁটিতে রশি বেঁধে সড়কের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত উঁচু করে টানিয়ে আমাদের গতিরোধ করেছিল তারা। রশি টানানো দেখে মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে পিস্তল ঠেকিয়ে আমার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তিন-চার জন ব্যক্তি। এখনও আতঙ্কে আছি আমি।’

লতাপাতা বাজার এলাকার বামনখলা গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জয়নাল আবেদীন বলেন, ‘ডিম ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে বলে শুনেছি।’

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের