আশুলিয়ায় সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

সাভার প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ২৩:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২৩:১১

আশুলিয়ায় কাইচাবাড়ি এলাকায় সাবেক স্ত্রী মিমকে (২২) ছুরিকাঘাতে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক যুবক। এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মণ্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা যুবকের নাম মো. নাইম মিয়া (২৫)। তিনি নাটোর জেলা সদরের মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে। নিহত মিম নওগাঁ জেলার বদলগাছী থানার খোকসাবাড়ি গ্রামের মোংলা সনদারের মেয়ে। প্রায় দেড় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তী সময়ে নাইম আবারও বিয়ে করেন। এরপরেও নাইম আবার মিমকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করেন। নাইম প্রতিনিয়ত রাস্তাঘাটে মিমের পেছনে পেছনে গিয়ে বিরক্ত করতো। একপর্যায়ে তিনি আজ দুপুরে মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ ছাড়া বিচ্ছেদ হওয়ায় নাইমের আগে থেকেই মিমের ওপর ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বশবর্তী হয়ে মিমকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন।

নিহত মিমের রুমমেট নাতাশা বলেন, ‘নাইম এর আগেও একদিন বাসায় এসেছিলেন। মিম তখন নাইমকে তাড়িয়ে দিয়েছে। আজ দুপুরে হঠাৎ আমাদের রুমে আসে নাইম। তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে নাইম ছুরি নিয়ে মিমকে আঘাত করার চেষ্টা করেন। পরে আমি চিৎকার দিয়ে বাসার নিচে গিয়ে লোকজন জড়ো করি। লোকজন নিয়ে ঘরে এসে দেখি মিমকে হত্যার পর নাইম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম