কিছুক্ষণের মধ্যে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত, পায়ে হেঁটে মুসল্লিদের ঢল 

গাজীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হবে। ফজরের নামাজের পর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় কথা বলছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন।

হেঁটে হেঁটে আখেরি মোনাজাতে আসছেন মুসল্লিরা

রবিবার মধ্যরাত থেকে আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমা মাঠের উদ্দেশে আখেরি মোনাজাতে অংশ নিতে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের স্রোত বাড়ছে।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিনটি সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত এবং রাজধানী ঢাকার কামারপাড়া মোড় থেকে টঙ্গীর মন্নুগেট সড়কে ইজতেমার মুসল্লি বহনকারী যানবাহন ছাড়া অন্য গাড়ি চলতে পারবে না। তবে অ্যাম্বুলেন্স, গণমাধ্যমকর্মী বা বিভিন্ন সেবা প্রদানকারী গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে। মোনাজাত শেষে রবিবার দুপুর ২টার পর সড়কগুলো আবার খুলে দেওয়া হবে।

ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু

ইজতেমায় আসা আরও চার মুসল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। মারা যাওয়া মুসল্লিরা হলেন- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলম, নরসিংদীর শাহনেওয়াজ ভূঁইয়া ও সিরাজগঞ্জের আল-মাহমুদ। এ নিয়ে প্রথম পর্বের ইজতেমায় ১৯ জনের মৃত্যু হলো।

আজ সকালে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত পর্যন্ত আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এবারের ইজতেমায় আগতদের মধ্যে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজ সংশ্লিষ্ট ও আসার পথে পুলিশ কর্মকর্তাসহ ছয় জন মারা যান। অনেকেই বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের