মাদারীপুরে ‘বাণিজ্য মেলা’ বন্ধের দাবিতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪১

মাদারীপুর জেলার শিবচরে পৌর বাণিজ্য মেলার নামে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে স্থানীয় বাহাদুরপুর দরবার শরীফের পীর হজরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানের নেতৃত্বে মানববন্ধন করেছে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।

রবিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি শিবচর পৌর এলাকার দাদা ভাই উপশহরে পৌর বাণিজ্য মেলা শুরু হয়। মেলায় সার্কাস, জুয়ার পাশাপাশি অশ্লীল নৃত্য পরিবেশন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের আয়োজনে বিক্ষোভ র‌্যালি বের হয় শিবচর সামসুল উলুম কওমি মাদ্রাসা থেকে। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন তারা। সেখানে মানববন্ধনও করেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিবচরে বাণিজ্য মেলার নামে সার্কাস, জুয়া ও অশ্লীলতা বন্ধ করার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এই জুয়া আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তা হতে দিতে পারি না।’

এ সময় বাহাদুরপুর দরবার শরীফের পীর আব্দুল্লাহ মুহাম্মদ হাসান বলেন, ‘বাণিজ্য মেলার নামে জুয়া, সার্কাস, অশ্লীলতা চলছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। এগুলো চলতে থাকলে পরীক্ষার্থীদের পড়াশোনার ক্ষতিসহ যুব সমাজের বড় ক্ষতি হবে। এগুলো বন্ধের দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছি যেন আজকের মধ্যেই জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম