‘আর কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবো না’

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৬

নতুন করে আর কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেছেন, ‘সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আজ নৌকাযোগে ৬৫ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে তাদের গ্রেফতার করে পুশব্যাকের চেষ্টা চলছে। কোনও অবস্থায় আর কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবো না আমরা। তারা যেন বাংলাদেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে সতর্ক আছে বিজিবি।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে এবং আন্তর্জাতিক একটি সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি। সোমবার রাত পর্যন্ত ১১৫ এবং মঙ্গলবার সকালে ১১৪ ও দুপুরে ৩৫ জনসহ মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ২৬৪ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন। আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাবারের ব্যবস্থা করেছি। ১৫ জন আহত হয়েছেন, এর মধ্যে আট জন গুরুতর আহত। চার জনকে কক্সবাজার সদর হাসপাতালে ও বাকি চার জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এক রোহিঙ্গা ও এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এসব মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রতিবাদ জানিয়েছি। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি, সেটা শিগগিরই হবে।’

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম