ভালোবাসা দিবসে চিরকুমার সংঘের মানববন্ধন ও বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪১

টাঙ্গাইলে ভালোবাসা দিবসে চিরকুমার সংঘের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে করটিয়া সা’দত কলেজের চিরকুমার সংঘের উদ্যােগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভটি ক্যাম্পাস চত্বর থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় ‘প্রেমকে না বলুন’, ‘মিঙ্গেলে সুখ নাই, সিঙ্গেলেই পরম সুখ’, ‘আমরা সবাই একজোট, চিরকুমারের জয় হোক’, ‘দুষ্ট নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’—এমন বেশ কিছু প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন করটিয়া সা’দত কলেজের চিরকুমার সংঘের সভাপতি তোফায়েল আহমেদ তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তদন্ত বিষয়ক সম্পাদক আসিফ, সদস্য রাজন, শাহীন, রিপন, আল আমিন, রাজিব, আমিনুর প্রমুখ।

চিরকুমার সংঘের মানববন্ধন

বক্তারা বলেন, ‘মেয়েরা ছলনাময়ী। তারা একত্রে একাধিক ছেলের সঙ্গে প্রেম করে প্রতারণা করে। আমরা যেন দুষ্ট নারী থেকে দূরে থাকতে পারি। তারা প্রত্যেকটা পদক্ষেপে ছেলেদের পথভ্রষ্ট করে। তারা ছেলেদের ক্যারিয়ার নষ্ট করে। বর্তমানে প্রেমের নামে প্রহসন হচ্ছে। নারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছেলেদের ফাঁদে ফেলতেই থাকে।’

তারা আরও বলেন, ‘আমরা প্রেমের বিপক্ষে না, প্রেমের পক্ষেই আছি। কিন্তু কথা হচ্ছে প্রেম হবে সাবলীল, সুন্দর ও পবিত্র। বর্তমানে প্রেমের নামে প্রহসন ও নষ্টামি হচ্ছে। আমরা এসব চাই না। একজন নারী শুধু একজন ছেলের সঙ্গেই প্রেম করবে। এই ছলনাময়ী নারীদের থেকে যুবসমাজ যাতে কিছুটা হলেও দূরে থাকতে পারে সে জন্য ভালোবাসা দিবসে এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি