শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৫ কিশোর অসুস্থ হয়ে হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও পাঁচ কিশোর বন্দি অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক হোসেন বলেন, অসুস্থদের মধ্যে একজন ডায়রিয়ায় আক্রান্ত, বাকিদের জ্বর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কীভাবে তারা অসুস্থ হয়েছে জানতে চাইলে শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন বলেন, বেশ কয়েকজন বন্দি অসুস্থ হয়ে পড়েছে। তারা কীভাবে অসুস্থ হলো, সে সম্পর্কে জানতে পারিনি এখনও। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আরএমও ইতোমধ্যে উন্নয়ন কেন্দ্রের অসুস্থ কিশোরদের দেখতে এসেছেন।

এর আগে বুধবার মারুফ আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনার পর উন্নয়ন কেন্দ্রের পরিচালক বৃহস্পতিবার দুপুরে কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানান তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন।

এদিকে, মারুফের মৃত্যুর ঘটনায় সমাজসেবা অধিদফতর তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন। তারা হলেন অধিদফতরের পরিচালক সাব্বির ইমাম, উপপরিচালক রেজাউর রহমান এবং সহকারী পরিচালক মুনতাসির।

এ ব্যাপারে জানতে চাইলে সমাজসেবা অধিদফতরের উপপরিচালক এস এম আনোয়ারুল করীম বলেন, বুধবার এক কিশোর বন্দি মারা গেছে বলে শুনেছি। আজ আবার কীভাবে বন্দিরা অসুস্থ হয়েছে, সে বিষয়ে কেন্দ্রের তত্ত্বাবধায়ক ভালো বলতে পারবেন।

বন্দিদের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তারিক হাসান বলেন, অসুস্থ বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখছি। পরে বিস্তারিত জানাবো।

/এএম/এস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি