ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে হাঙ্গেরিতে চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১১:০৯আপডেট : ০৯ মে ২০২৪, ১১:০৯

ইউক্রেন যুদ্ধ এবং অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা করতে হাঙ্গেরি সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (৮ মে) সন্ধ্যায় বুদাপেস্টে পৌঁছান তিনি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভিক্টর অরবানের সঙ্গে শির বৈঠক করার কথা রয়েছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট। এই সফরের তৃতীয় দেশ হিসেবে হাঙ্গেরিতে এসেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শি এমন সময় ইউরোপ সফর করছেন যখন অন্যান্য ইউরোপীয় দেশগুলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। তাই হাঙ্গেরিতে শির এই সফর বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বুধবার সরকারি দৈনিক ম্যাগয়ার নেমজেটের এক প্রতিকেদনে বলা হয়েছে, হাঙ্গেরির রাজনীতিবিদদের সঙ্গে ‘বন্ধুত্ব গাঢ় করে তুলেছেন’ শি এবং ‘চীনা বিনিয়োগের জন্য মধ্য পূর্ব ইউরোপীয় অঞ্চলে এক নম্বর লক্ষ্য ছিল’ হাঙ্গেরি।

ফ্রান্স ও সার্বিয়া সফর শেষে হাঙ্গেরিতে পৌঁছান শি। প্যারিস সফররের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তখন চীনা প্রেসিডেন্টকে ইউরোপের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতে এবং ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার চাপ দেওয়ার আহ্বান জানান তারা।

বুদাপেস্টে আলোচনার সময়ও ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছিলেন পরররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো। সপ্তাহের শুরুতে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেছিলেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী