জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

মাদারীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭

মাদারীপুরের শিবচরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দলিল উদ্দিন মাদবর (৫৫) নামে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দলিল উদ্দিন মাদবর ওই গ্রামের রহম আলী মাদবরের ছেলে। এ ঘটনায় আহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে শনিবার রাতে শিবচর থানায় একটি মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আবুল কালাম আজাদ ও তার ভাই দলিল উদ্দিন মাদবর শিবচর থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা পার্শ্ববর্তী বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের টুকু মাদবর, তার ভাই আকমল মাদবর ও রাজা মিয়া মাদবরসহ ১০ থেকে ১১ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে দলিল উদ্দিন মাদবর গুরুতর আহত হয়ে সেখানে পড়ে থাকেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহত দলিল উদ্দিন মাদবরকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

আহতের ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘তারা (হামলাকারী) আগে থেকে পরিকল্পনা অনুযায়ী আমার ভাইকে হত্যার উদ্দেশে মারপিট করে। পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনা তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, ‘এ বিষয়ে থানায় একটি মামলা করেছে আহতের ভাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম