নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ২০ ঘণ্টা পর পারুলী নদী থেকে মাদ্রাসাছাত্র তাওহীদ শিকদারের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদিপ্রবাসী কাউসার শিকদারের ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন এলাকার পারুলী নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) সোহেল রানা জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালের পর থেকে তাওহীদকে মাদ্রাসা ও আশপাশের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্রের পরিবারকে জানায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাওহীদকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোনও সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয়রা মাদ্রাসা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পারুলী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিখোঁজ তাওহীদের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। নিহত তাওহীদ নরুন হিজবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসার দায়িত্বশীল একজন জানান, মঙ্গলবার দুপুরে মাদ্রাসাসংলগ্ন ফাইজুল্লার দোকান থেকে না বলে একটি কেক নেয় তাওহীদ। এতে ক্ষিপ্ত হয়ে ফায়জুল্লাহ তাওহীদকে আটক করে মাদ্রাসায় খবর দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ ওই ছাত্রকে ফাইজুল্লার কাছ থেকে নিয়ে আসার সময় সে ভয়ে কান্না করছিল। মাদ্রাসায় নিয়ে আসার পর বিকাল থেকে সে নিখোঁজ হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘পারুলী নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী