মাঠে নেমে গোল করলেন ব্যারিস্টার সুমন

জামালপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯

উৎসবমুখর পরিবেশে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ খেলা হয়।

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের খেলা দেখতে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই ভক্তরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন স্টেডিয়ামে। তার সঙ্গে মোবাইল ফোনেও সেলফি তুলতে দেখা যায় অনেক ভক্তকে।

জামালপুর পৌরসভা আয়োজিত প্রীতি এই ফুটবল ম্যাচটি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ম্যাচটি শুরু হওয়ার আগে জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

পরে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব শেষ করে ম্যাচটির উদ্বোধন ঘোষণা করা হয়। খেলার প্রথমার্ধে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এক গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে ১০ নম্বর জার্সি পরিহিত ব্যারিস্টার সুমন জামালপুর পৌরসভা ফুটবল একাদশের জালে গোল দিয়ে দলকে সমতায় ফেরান। খেলা ১-১ এ শেষ হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম