শিক্ষাসফরের বাসে মদপান, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

মাদারীপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৭

মাদারীপুরের শিবচরে বিদ্যালয় থেকে শিক্ষাসফরে গিয়ে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের সঙ্গে মদপানের ঘটনায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরি সভায় প্রাথমিকভাবে অভিযুক্ত হওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সন্ধ্যায় তাদের সাময়িক বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল নোমান।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধান শিক্ষক আলাউদ্দিন শিকদার বলেন, ‘ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি আমরা। শিক্ষা দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।’

তবে বরখাস্ত হওয়ার পর অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনও বক্তব্য দিতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শিবচরের বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষাসফরে যাচ্ছিলেন। পথিমধ্যে বাসে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের মদপানের অভিযোগ ওঠে। মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনা চলছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মো. ওয়ালিদ হোসেন মদের বোতল থেকে মদ ঢালছেন, শিক্ষার্থীদের হাতে বোতল তুলে দিচ্ছেন। আবার বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছে এক শিক্ষার্থী। পরে শিক্ষকদের সামনে উল্লাস করে মদপান করছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, শনিবার ভোরে ১৬ শিক্ষক-শিক্ষিকা ৪১ শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাসফরে সোনারগাঁয়ে যান। সফরে শিক্ষার্থীদের কোনও অভিভাবককে সঙ্গে নেওয়া হয়নি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: শিক্ষাসফরে শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে মদপান, ভিডিও ভাইরাল

/এএম/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী