টঙ্গীতে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১

গাজীপুরে টঙ্গীতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে টঙ্গী বাজারের মরিয়ম ম্যানশনে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বিষয়টি নিশ্চিত করেন।

টঙ্গীতে ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, সকালে স্থানীয়রা হঠাৎ ভবনটির চার তলায় ধোঁয়া বের হতে দেখে। মরিয়ম ম্যানশনের ছয়তলা ভবনের চার তলায় প্লাস্টিকের গুদামে আগুন লাগে। ভবনটির পাঁচ তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ওই মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলার বেশ কয়েকটি গুদামের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, আগুন বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেননি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম