গাজীপুরে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যুর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ১৮:২৬আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৮:২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অতিরিক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (০১ মার্চ) দিবাগত রাতে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে তাদের মৃত্যু হয়। শনিবার (০২ মার্চ) দুপুরে কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মো. নাসিম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজন হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. কাদেরুল (২৮)। হেলাল কসাইয়ের এবং কাদেরুল বেকারিতে কাজ করতেন। হরিণহাটি গ্রামের দুলাল উদ্দিনের বাসায় ভাড়ায় থাকতেন। 

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতের কোনও একসময় কালিয়াকৈরের হরিণহাটি গ্রামে মদপানে অসুস্থ হন হেলাল ও কাদেরুল। রাতেই তাদের চিকিৎসার জন্য মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে রাত ১টার দিকে হেলাল ও দেড়টার দিকে কাদেরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মির্জাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘অতিরিক্ত মদপানে অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

কালিয়াকৈর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘হেলাল ও কাদেরুলের স্বজনরা জানিয়েছেন অতিরিক্ত মদপানে তারা অসুস্থ হন। পরে হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতে মৃত্যু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী