৭ তারিখের মধ্যে বেতনের দাবিতে সড়কে পোশাক শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১০:৫৯আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:৫৯

নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ এবং নতুন স্কেল অনুযায়ী বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুরের জমজম স্পিনিং কারখানার শ্রমিকরা। রোজার আগে এই বিক্ষোভের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোভে পড়তে হয়েছে অন্যান্য পোশাক কারখানার কর্মীসহ অফিসগামী যাত্রীদের। খবর পেয়ে শিল্প পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যার চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মহাসড়কের জৈনাবাজার এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

এ বিষয়ে কথা হয় কারখানাটির শ্রমিক শামীম, বিথী, শাকিল ও সাথীসহ কয়েকজনের সঙ্গে। তারা জানিয়েছেন, প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ মাসের ১৫ তারিখে বেতন পরিশোধ করে। তাছাড়া বর্তমান বাজারে ৭ হাজার টাকা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালানো কষ্ট হয়ে পড়ছে। আশপাশের কারখানায় ৯ হাজার টাকা বেতন দিচ্ছে। এসব বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা গুরুত্ব দেন না।

এর আগে একাধিকবার নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার কথা বললেও কারখানা কর্তৃপক্ষ কোনও সাড়া দেয়নি, তাই তারা বাধ্য হয়েই বিক্ষোভে নেমেছেন বলেও জানান এই শ্রমিকরা।

এ বিষয়ে জমজম স্পিনিং কারখানার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শ্রমিকেরা অযৌক্তিক দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আমরা প্রতি মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বেতন পরিশোধ করে থাকি। 
 
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকেরা সড়ক থেকে সরে যায়।

/ইউএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি