বিদেশ থেকে আনা উপহারসামগ্রী পৌঁছে দিতে গিয়ে অপহরণের শিকার প্রবাসী

গাজীপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৪, ১০:৫৩আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০:৫৩

মুক্তিপণের দাবিতে গাজীপুর থেকে অপহৃত এক প্রবাসীকে শিকলে বাঁধা অবস্থায় নরসিংদী হতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপহরণকারী এক নারীকে তার দুই ভাইসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন নরসিংদীর শিবপুর থানার হামুরদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের তিন সন্তান দুলাল মিয়া (৩০), নাসির উদ্দিন (২৭) ও রাবেয়া (২১)।

ওসি মাহাতাব উদ্দিন জানান, টাঙ্গাইলের নাগরপুর থানার মোকনা (গুহুলী) গ্রামের আমিনুর রহমানের ছেলে লাবু মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে ইরাকে চাকরি করেন। রবিবার (১৭ মার্চ) তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে ইরাক থেকে বাংলাদেশে আসেন। আসার সময় তার সহকর্মী হাসান মিয়া কিছু উপহারসামগ্রী গাজীপুরের কালীগঞ্জ এলাকায় রাবেয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন। ওই উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য লাবু মিয়া দুপুরে বিমানবন্দর থেকে সরাসরি কালীগঞ্জের আরআরএন পাইলট স্কুল মাঠে আসেন। তিনি সেখানে পৌঁছার কিছু সময় পর ৭-৮ জন সহযোগীকে নিয়ে রাবেয়া একটি মাইক্রোবাসযোগে সেখানে আসেন। তারা লাবু মিয়াকে জোরপূর্বক ওই মাইক্রোবাসে মালামালসহ উঠিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা লাবু মিয়ার বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেয়।

তিনি আরও জানান, অপহরণের এ ঘটনায় অপহৃতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর উপজেলার হামুরদিয়া গ্রামে অভিযান চালিয়ে শিকলে বাঁধা অবস্থায় প্রবাসী লাবু মিয়াকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের ওই তিন ভাইবোনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে লাবু মিয়ার লুণ্ঠিত কিছু মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে