ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

সাভার প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ০৫:২৭আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:২৭

সাভারে অন্তঃকোন্দলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমজাদ হোসেন (৩৫) নামের অপর ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সোবহানবাগ এলাকায় ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম জানা গেলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনিও ছিনতাইকারী বলে নিশ্চিত করেছে পুলিশ।  

পুলিশ জানায়, আমজাদ হোসেনকে অন্তঃকোন্দলের জেরে অপর ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হয়ে তিনি সড়কের পাশে পড়ে থেকে বাঁচার আকুতি করছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার এসআই মনির হোসেন বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে একই দলের অপর ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ বলেন, নিহতের শরীরের পেটের নিচের অংশে ধারালো ছুরির ৫/৬টি গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী