তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ হওয়ার দাবি

রাজবাড়ী প্রতিনিধি
২৬ মার্চ ২০২৪, ১০:৪৫আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:৪৫

রাজবাড়ীতে তরমুজ খেয়ে চার জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি স্বজনদের। তবে চিকিৎসক বলছেন, পরীক্ষার পরেই জানা যাবে প্রকৃত কারণ। সোমবার (২৫ মার্চ) দুপুরে ওই চার জন হাসপাতালে ভর্তি হন।

চার রোগী হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন, তার ছেলে রুহুল আমিন, পুত্রবধূ রুপসী বেগম ও নাতনী রাজিয়া আক্তার।

চিকিৎসাধীন রুহুল আমিন জানান, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়ি যান তিনি। ওই দিন ইফতারে অর্ধেক তরমুজ খান তারা। পরে রবিবার তরমুজের বাকি অংশটুকু ইফতারের সময় খাওয়া হয়। এ সময় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চার জনই অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার সকালে তারা হাসপাতালে ভর্তি হন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়রিয়া কী কারণে হয়েছে তা পরীক্ষার পর জানা যাবে।

তিনি আরও বলেন, অনেক সময় ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় তরমুজে ফরমালিন, স্যাকারিন, দূষিত পানিসহ নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল মেশায়। সিরিঞ্জের মাধ্যমে তরমুজে এসব দ্রব্য ঢুকিয়ে পাকা ও লাল টকটকে দেখিয়ে বিক্রি করা হয়। এমন তরমুজ খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে।

/এফআর/
সম্পর্কিত
যে ইঁদুর মারার বিষে নিভে গেলো একই পরিবারের চার প্রাণ
তরমুজের মৌসুমি ব্যস্ততা
তরমুজের পাইকারি-খুচরা দামের ব্যবধানে ক্রেতাদের অসন্তোষ, অন্য ফলও চড়া
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী