এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত

সাভার প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ০৩:৩০আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:৩০

সাভারে শহিদুল ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, দুপুরে ছায়াবিথী এলাকার স্থানীয় একটি সড়কে এই ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথী এলাকার ফিউচার ডেন্টালে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে শহিদুলকে অজ্ঞানামারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারা।

ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন বলেন, ‘দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। প্রায় আধা ঘণ্টা পরই আমার কাছে খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে রেফার করে তাকে সাভারের এনাম মেডিক্যালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।’ শহিদুলের মোবাইল ফোন না নিতে পেরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে বলে দাবি করেন তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।’

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে একই এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি