এস এ পরিবহনের শাখা থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৪, ২৩:০১আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২৩:০১

টাঙ্গাইলে এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস শাখা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে ঢাকা-টাঙ্গাইল সড়কের টাঙ্গাইল পৌরসভার পূর্ব আদালতপাড়া এলাকায় এস এ পরিবহনের শাখা থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ করা হয়।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কাউন্টার থেকে সিগারেটগুলো জব্দ করা হয়। ১৬ বস্তায় ১৬ হাজার প্যাকেট ডারবি ও হলিউড ব্র্যান্ডের নকল সিগারেট পাওয়া যায়। বাজারে যার আনুমানিক মূল্য সাত থেকে আট লাখ টাকা। সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে পাঠানো হয়েছিল। গাইবান্ধার শাহেদ নামের একজন কুরিয়ারে পাঠিয়েছেন। টাঙ্গাইলে জব্বার নামে একজনের রিসিভ করার কথা ছিল। কুরিয়ার থেকে তাদের দুজনকে ফোন দিলেও ধরেননি। পরে সিগারেটগুলো থানায় নিয়ে আসা হয়।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘কাস্টমস কর্মকর্তারা সিগারেটগুলো জব্দ করেছেন। তারা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে এস এ পরিবহনের ম্যানেজার নূর মোহাম্মদ সুজনের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। উল্টো স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে তিনি যোগাযোগ করতে বলেন।

এদিকে, আরিফুল ইসলাম নামে স্থানীয় একজন সাংবাদিক পুলিশের অভিযানের সময় ভিডিও করেন। তখন এ সএ পরিবহনের ম্যানেজার পুলিশের সহায়তায় তার ফোন থেকে ভিডিও ডিলিট করেন।

সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, ‘এস এ পরিবহনের ম্যানেজার নূর মোহাম্মদ সুজন ভিডিও করার সময় আমার মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে পুলিশের সহায়তায় ভিডিও ডিলিট করেন। তারপরও ভিডিওটি আমার মোবাইলে রয়ে গেছে। ঘটনার ভিডিও করায় ম্যানেজার নূর মোহাম্মদ সুজন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী