বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে চালক-হেলপারের মৃত্যু

সাভার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৪, ০২:৫৭ আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৩:০৭

সাভারে ঈদযাত্রার মধ্যে বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের মারধরে বাসের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার দুপুরে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড সংলগ্ন এলাকায় যাত্রীদের মারধরে আহত হয়েছিলেন তারা। 

নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের বাসের চালক সোহেল রানা বাবু (২৬) এবং তার সহকারী (হেলপার) হৃদয় (৩০)। সোহেল রানা গাজীপুরের টঙ্গী এলাকার ফোরকান হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে মিরপুর-১৪ নম্বরে থাকতেন। হৃদয় ময়মনসিংহের ফুলপুরের আবুল কাসেমের ছেলে। থাকতেন মিরপুর-১ নম্বরে।

বাসের যাত্রীদের বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদুর রহমান বলেন, ইতিহাস পরিবহনের বাসটি মিরপুর-১৪ থেকে চন্দ্রা পর্যন্ত চলাচল করে। দুপুরে মিরপুর থেকে ছেড়ে আসা বাসটির যাত্রীদের কাছে ঈদযাত্রা হিসেবে বাড়তি ভাড়া চান হেলপার। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় যাত্রীদের সঙ্গে চালকেরও তর্কবিতর্ক হয়। এর মধ্যে এক যাত্রী তাদের মারধরের হুমকি দেন। বাসটি ডিইপিজেড এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক বাসে উঠে চালক ও হেলপারকে মারধর শুরু করেন। এলোপাতাড়ি মারধরে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা মামলা করলে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এএম/
সম্পর্কিত
সাভারে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ
মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ
বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন, পেছন থেকে মাথায় গুলি করে হত্যা
সর্বশেষ খবর
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?
উত্তপ্ত নড়াইলের এসপি পদে বদলি, নতুন কে হলেন?
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
জিমে যাওয়ার সময় নেই? বাড়ির এক কোণেই বানান ছোট্ট ফিটনেস কর্নার
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
মহাকাশে ৯০টি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবে চীনের শেনচৌ-২৪ মিশন
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য