সাভারে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪২

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে নয়টার দিকে হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা আশপাশের সচল কারখানাগুলোতে গিয়ে অন্য শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানান। কয়েকটি কারখানার বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে।

একপর্যায়ে শ্রমিকেরা বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকেরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। যেকোনও ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহল জোরদার করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

তিনি জানান, এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

/আরএইচ/
সম্পর্কিত
মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ
নতুন বেতন ঘোষণার পরও বিক্ষোভে শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
‘যে বেতন বাড়লো তাতে কীভাবে সংসার চালাবো’
সর্বশেষ খবর
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে দেশজুড়ে গণশুনানি
হরমুজে ফের মাইন বিস্ফোরণে দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন
হরমুজে ফের মাইন বিস্ফোরণে দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির 
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির 
তথ্য সংগ্রহে গিয়ে কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে গ্রেফতার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১
তথ্য সংগ্রহে গিয়ে কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে গ্রেফতার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম