ঈদে বেড়াতে গিয়ে দুই ভায়রার মৃত্যু, একজনের ছেলে নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ২৩:৪১আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২৩:৪১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে বাবা-ছেলেসহ তিন জন নিখোঁজ হয়েছেন। ঘটনার পৌনে চার ঘণ্টা পর ওই বাবাসহ দুজনের লাশ পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছেন ছেলে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া পদ্মার চর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৫টার দিকে পদ্মায় ডুবে নিখোঁজ হন তারা।

মারা যাওয়া দুজন হলেন—ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকার হারুনুর রশিদ মোল্লার ছেলে রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও তার ভায়রা জুয়েল রানা (৪০)। এখনও নিখোঁজ রয়েছেন রিয়াদ আহমেদের ছেলে আরিফ আহমেদ (১৬)। রিয়াদ বাংলাদেশ রেলওয়েতে ও জুয়েল একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবার নিয়ে মোহাম্মদপুর থেকে টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল গ্রামে চাচা ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে আসেন রিয়াদ আহমেদ। শুক্রবার বিকালে তারা তিন জনসহ ৩০-৩৫ জন ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা নদীতে ঘুরতে বের হন। বিকাল সাড়ে ৪টার দিকে দীঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া পদ্মার চরে আসেন। সেখানে ট্রলারের অধিকাংশ লোক গোসল করতে নামেন। একপর্যায়ে বিকাল ৫টার দিকে রিয়াদ, জুয়েল ও আরিফসহ অনেকে নদীর গভীরে চলে যান। সে সময় নদীতে স্রোত ছিল। অন্যরা সাঁতরে তীরে আসতে পারলেও রিয়াদ, তার ছেলে আরিফ ও জুয়েল স্রোতে ভেসে যান। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চর আবদুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হাসনাত বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।’ 

টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দুজনের লাশ পেলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন।’

রিয়াদ আহমেদ রাজুর ভগ্নিপতি মো. মিথুন বলেন, ‘আমরা একসঙ্গে নদীতে গোসলে নেমেছিলাম। হঠাৎ তারা তিন জন নদীর বালুর গর্তে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। রাতে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও রাজু ভাইয়ের ছেলে নিখোঁজ রয়েছে।’

/এএম/  
সম্পর্কিত
বুড়িগঙ্গায় নি‌খোঁজ কি‌শো‌রের মর‌দেহ উদ্ধার
সড়কে ছেলের লাশ পড়ে আছে শুনেই অজ্ঞান হয়ে মায়ের মৃত্যু
পাড়ে পড়ে ছিল জুতা-স্যান্ডেল, পুকুরে মিললো ৪ শিশুর মরদেহ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল