দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি 

রাজবাড়ী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৪, ১২:৫১আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১২:৫১

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ও পহেলা বৈশাখ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। দৌলতদিয়া ঘাটে সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকেই থেমে থেমে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে ঘাটে কোনও দুর্ভোগ ও যানজট নেই। ফেরি পারের অপেক্ষায় ভোগান্তিও নেই। ফলে যাত্রীবাহী যানবাহনগুলোর ফেরি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে ফেরিঘাটে যাত্রীবাহী বাসের চাপ তেমন না থাকলেও ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো। এ ছাড়া লঞ্চেও পদ্মা নদী পাড়ি দিচ্ছেন কর্মস্থলমুখীরা, যা ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট পদ্মা নদী পার হয়েছে ৩ হাজার ৯৪৪টি যানবাহন। এর মধ্যে বাস-মিনিবাস রয়েছে ৫২১টি, পণ্যবাহী ট্রাক ২৯২টি, ছোট ও মাঝারি গাড়ি এক হাজার ৬১৭টি ও মোটরসাইকেল এক হাজার ৫১৪টি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮ ফেরি চলাচল করছে। এ ছাড়াও ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়লেও কোনও প্রকার ভোগান্তি ছাড়াই সবাই পার হতে পারছে। পর্যাপ্ত ফেরি থাকায় ঘাটে কোনও যানবাহন নেই পারের অপেক্ষায়। মানুষ দুর্ভোগ ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চাপও কিছুটা বাড়ছে।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের