মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

মাদারীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ১০:৪০আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪০

মাদারীপুরের কালকিনিতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুছ সাকিবসহ তিন জনকে আসামি করে মামলাটি করে ওই ছাত্রীর পরিবার। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

মামলা, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের দক্ষিণ সাহেবরামপুর গ্রামের শাহাবুল বেপারীর ছেলে নাজমুছ সাকিবের সঙ্গে কলেজছাত্রীর প্রায় দুই বছর পূর্বে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর সূত্র ধরে গত শুক্রবার রাতে তাকে ধর্ষণ করে। পরে এই ঘটনা জানতে পেরে স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞেস করলে ভুক্তভোগীকে বিয়ে করবে বলে আশ্বাস দেন।

কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন পার হলেও বিয়ে না করে সাকিব এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে উপায় না পেয়ে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সালিশদার বলেন, এই ঘটনা জানতে পেরে আমরা নাজমুছ সাকিবকে জিজ্ঞেস করলে বিয়ে করবে বলে আশ্বাস দেনয় কিন্তু পরে ঘটনার বেশ কয়েকদিন পার হলেও অভিযুক্ত ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কালকিনি থানার এসআই ফয়সাল বলেন, আদালতে একটি মামলা হয়েছে। পরে ওই মেয়ের মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী