সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ০১:৩০আপডেট : ১৮ মে ২০২৪, ০১:৩০

বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (১৭ মে) কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী মৌজায় সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্যদের নিয়ে প্রধান বিচারপতি স্থানটি পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির সদস্যরা, আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশফাকুল ইসলামসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শনকালে প্রধান বিচারপতি স্বল্প সময়ের মধ্যে ভূমি বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুততম সময়ের মধ্যে ভূমি উন্নয়নসহ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থাপনা নির্মাণের কাজ শুরু করা হবে।

পরে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের সফল বাস্তবায়নের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেন প্রধান বিচারপতি। 

এদিকে রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম মোনাজাত পরিচালনা করেন।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের