নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১৮:১৪আপডেট : ১৮ মে ২০২৪, ১৮:১৪

নরসিংদীতে পৃথক বজ্রাঘাতের ঘটনায় মা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে মা-ছেলেসহ তিন জন এবং হাজীপুর এলাকায় এক শ্রমিকের মৃত্যু হয়। শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

মধ্যপাড়া গ্রামের মৃত তিন জন হলেন কামাল হোসেনের স্ত্রী শরিফা বেগম (৪৮), তার ছেলে ইমন মিয়া (১২) ও রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের হাতেম মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২৫)। এ ছাড়া অপরজন হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বেঙ্গল গ্রামের একটি টেক্সটাইল মিলের শ্রমিক মোসলেম মিয়া (৪০)।

সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোমেন মিয়া বলেন, ‘বেঙ্গল এলাকার একটি টেক্সটাইল মিলে বজ্রাঘাতে মোসলেম মিয়া নামের এক টেক্সটাইল শ্রমিক নিহত হয়েছেন। মিলের আঙ্গিনায় কাজ করার সময় বজ্রাঘাতে তিনি মারা যান। তার বাড়ি হাজীপুর ইউনিয়নের চরহাজীপুর গ্রামের খাগেরচর এলাকায়।’

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, মধ্যপাড়া গ্রামে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক কামাল মিয়া। দুপুরে স্ত্রী শরিফা বেগম ও ছেলে ইমন মিয়া জমিতে খাবার নিয়ে যায়। কাইয়ুম নানাবাড়িতে বেড়াতে এসে তার মামাকে ধান কাটতে সাহায্য করছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে শরিফা, ইমন ও কাইয়ুম আহত হন। তাদের তিন জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার বলেন, ‘বজ্রাঘাতের শিকার তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম