এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল

মাদারীপুর প্রতিনিধি
১৮ মে ২০২৪, ২০:২৬আপডেট : ১৮ মে ২০২৪, ২০:২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, ‘পদ্মা সেতু সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান হাইওয়ের (এক্সপ্রেসওয়ে) পাশে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারে একমাসের মধ্যে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসাসেবা চালু করা হবে। এটি পুরোপুরি চালু করা না গেলেও আংশিকভাবে চালু করা হবে। যাতে দুর্ঘটনাকবলিত মানুষ চিকিৎসা সেবা পান। এখানে ডাক্তার ও নার্স দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শনিবার (১৮ মে) বরিশাল যাওয়ার পথে মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি পরিদর্শন করেন সচিব। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় ১৭টি ট্রমা সেন্টার রয়েছে। সেগুলো সবই ধীরে ধীরে চিকিৎসাসেবার পাওয়ার উপযোগী করে তুলবো। স্বাস্থ্য মন্ত্রণালয়ে জনবল সংকট ছিল, এখনও আছে। তবে জনবল নিয়োগ দিচ্ছি। এই সমস্যা আর থাকবে না। বিশেষ করে এই ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটিতে জনবল নিয়োগ করে মাত্র এক মাসের মধ্যে চিকিৎসা সুবিধা দিতে সক্ষম হবে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস সূত্র ও এলাকাবাসী জানান, পদ্মা সেতু সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইওয়ের পাশে এই ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়েছে। যাতে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়লে আহতরা তাৎক্ষণিক সেবা পেতে পারেন। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের চিকিৎসা সুবিধা সংবলিত ট্রমা সেন্টারটি নির্মাণ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি