বিছানায় পড়ে ছিল স্ত্রীর লাশ, ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী

সাভার প্রতিনিধি
২১ মে ২০২৪, ০২:৩০আপডেট : ২১ মে ২০২৪, ০২:৩০

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার বিছানার ওপর পড়ে ছিল স্ত্রীর লাশ। একই বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছিল স্বামীর লাশ। সোমবার (২০ মে) বিকালে আশুলিয়ার নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের হাকিম আলী হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার (৩৮) এবং তার স্ত্রী বরগুনার আমতলী উপজেলার মো. সোবহান মৃধার মেয়ে মনি বেগম (২৭)। রুহুল কাপড় ব্যবসায়ী ও মনি গৃহিণী।

তবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে নরসিংহপুরের ইউসুফ মার্কেট এলাকায় রেহানা আক্তার নামের এক নারীর বাসায় ভাড়া থাকতেন। দুপুরের দিকে রেহানা বাসা থেকে ভাড়াটেদের কোনও সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে বাসার ভেতরে উঁকি দেন। এ সময় তিনি খাটের ওপর মনিকে পড়ে থাকতে এবং রুহুল আমিনকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী