গোপালগঞ্জে স্কুলের টাকা আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৬, ১৫:৪৯আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৬:২৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলের ২৭ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রধান শিক্ষক নুর আলম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

নুর আলম তালুকদার কাশিয়ানী উপজেলা সদরের জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, ২০১৫ সালের ৫ নভেম্বর জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সৈয়দ আজমুল হক আজু প্রধান শিক্ষক নুর আলম তালুকদার বিদ্যালয়  থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে গোপালগঞ্জের আমলি আদালতে একটি পিটিশন দায়ের করেন। আদালত ওই  প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম