নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ০২:২৩আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:২৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক নার্সের মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ করে একটি মিনিবাস পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (০৩ জুন) রাত পৌনে ৯টার দিকে দিকে বাসন থানার নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম ট্রেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন।

তবে সড়ক দুর্ঘটনায় ওই নার্স আহত হয়েছেন। তার নাম শাপলা খাতুন (২৭)। তিনি পাবনার চাটমোহর থানার জাবর কোল গ্রামের ইসরাইস হোসেনের মেয়ে। বাসন থানা এলাকার সিটি মেডিক্যাল নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে কর্মরত।

স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে সড়ক পারাপারের সময় তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের ধাক্কায় শাপলা খাতুন আহত হন। এ সময় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অন্তত ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। গুরুতর আহত শাপলা খাতুনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক আছে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, একজনের মৃত্যুর গুজবে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

/এএম/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম