সালিসে মীমাংসা, বিকালে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ০৪:০৫আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:০৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. হাশেম (৩৫) নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (৩ জুন) বিকাল ৫টার দিকে ওই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাশেম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়িচালক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলার মাঠে দুপক্ষের মধ্যে মারামারি হয়।

এ নিয়ে সোমবার সকাল ১০টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে সালিস করে মীমাংসা হয়। কিন্তু সোমবার বিকাল ৫টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোকজনের ওপর হামলা করে এবং হাশেমকে চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই হাশেম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, পূর্ববিরোধ ও আধিপত্য নিয়ে ক্রিকেট খেলার মাঠে দুপক্ষের দ্বন্দ্ব হয়। এর জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এনএআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী