বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, দুজন নিহত

মাদারীপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৩:২৫আপডেট : ০৯ জুন ২০২৪, ১৩:২৫

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির একটি ট্রাক অপর একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুজন নিহত হন। রবিবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুসংলগ্ন সড়কের পূর্ব পাশে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক উজ্জ্বল (৩৫) ও মো. রায়হান মিয়া (২২)। উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর এলাকার মো. ইসার ছেলে এবং রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকার মোজাহার আলীর ছেলে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে রবিবার ভোরে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সামনে থাকা পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক উজ্জ্বল ও রায়হান মিয়া গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি