স্বামীর সামনে প্রেমিককে কল করে বিয়ের প্রস্তাব, এরপর ঘটলো নৃশংস হত্যাকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৮:৩১আপডেট : ০৯ জুন ২০২৪, ১৮:৫০

প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ভিডিও ধারণ এবং সেটি ডিলিট না করায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে স্বামী মোল্লা গোলাম কিবরিয়ার। এ নিয়ে এক পর্যায়ে স্ত্রী তার স্বামীর সামনে প্রেমিককে মোবাইলে কল করে বিয়ের প্রস্তাব দেন। এতে উত্তেজিত হয়ে দ্বিতীয় স্ত্রী রেহেনা খানমকে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন স্বামী। এ ঘটনায় শনিবার (৮ জুন) দুপুর পৌনে ১টায় র‌্যাব অভিযুক্তকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকা থেকে গ্রেফতার করে। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রবিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৭ জুন) রাত ২টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটে স্বামীর ফার্মেসিতে এ ঘটনা ঘটে। রবিবার বিকাল ৪টায় র‌্যাব গ্রেফতার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করে।

গ্রেফতার মোল্লা গোলাম কিবরিয়া (৪১) নড়াইলের কালিয়া উপজেলার ধসহাটী গ্রামের মৃত সায়েক উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার গোলাম মোস্তফা মার্কেটের একটি ঘর ভাড়া নিয়ে মোল্লা ফার্মেসি নাম দিয়ে ব্যবসা করতেন।

ভুক্তভোগী রেহেনা খানম গোপালগঞ্জ সদর থানার চন্দ্র দিঘিলিয়া (ভূঁইয়া পাড়া) গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই হারুন অর রশিদ শ্রীপুর থানায় মামলা করেছেন।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাত ২টায় স্থানীয় লোকজন মার্কেটের মোল্লা ফার্মেসির শাটারের নিচ দিয়ে টর্চ লাইটের আলোতে লাশ দেখতে পান। ৭/৮ মাস আগে মুলাইদ এলাকার মোস্তফার বাসা ভাড়া নিয়ে রেহেনা স্বামীর সঙ্গে বসবাস করে আসছিলেন। ২/৩ মাস আগে স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়ে দোকান ভাড়া নিয়ে কিবরিয়া একাই দোকানে থাকতেন এবং ফার্মেসি পরিচালনা করতেন। হত্যার তিন দিন আগে রেহেনা তার স্বামীর কাছে আসেন। পরে পারিবারিক ঘটনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে বটি দিয়ে গলা কেটে করে হত্যা করে।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে গোলাম কিবরিয়া স্বীকার করেন রেহানাকে বটি দিয়ে মাথার বাম পাশে, বাম ও ডান পাশের চোয়ালে, থুতনির বাম পাশে, গলার বাম পাশে, গলার মাঝখানে কেটে ফার্মেসি বন্ধ করে চট্টগ্রাম পালিয়ে যান। গ্রেফতার আসামির কাছ থেকে তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম কার্ড, একটি চিকন স্বর্ণের চেন, একটি স্বর্ণের কানের দুল ও নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি আকবর আলী খান জানান, স্ত্রীকে নিজ ফার্মেসিতে বটি দিয়ে গলা কেটে হত্যা মামলায় র‌্যাব আসামিকে গ্রেফতার করেছে। তাকে সোমবার গাজীপুর আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি