টাকাসহ ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে দেবে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
১৪ জুন ২০২৪, ২০:৪১আপডেট : ১৪ জুন ২০২৪, ২০:৪৪

কোরবানির পশু ব্যবসায়ীরা চাইলে টাকা-পয়সাসহ নিরাপত্তা দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিতে পুলিশ টিম প্রস্তুত আছে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘কোনও ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের নগদ টাকা থাকলে আমরা তাদের সেবা দিতে প্রস্তুত। আমাদের পুলিশ টিম সব সময়ের জন্য প্রস্তুত আছে।’

ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১৪ জুন) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগও সতর্ক থাকবে। যারা বাড়িতে যাচ্ছেন, যাদের সিসি টিভি আছে, তাদের সিসি টিভি সচল আছে কিনা খেয়াল রাখুন। ক্যামেরার দিক ঠিক আছে কিনা খেয়াল করুন। আমরা মহাসড়কে সিসিটিভি স্থাপন করেছি, ড্রোন স্থাপন করেছি। মহাসড়কে অনেক সময় চালকরা গাড়ি না চালিয়ে হেলপার দিয়ে গাড়ি চালায়। আমরা অনুরোধ করবো, হেলপার নয়, চালকরা গাড়ি চালাবেন।’

তিনি বলেন, ‘পশু নিয়ে গন্তব্যে যাওয়ার পথে যে কেউ চাঁদা দাবি করলে, গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনও সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না।’ হাটে কেউ হয়রানির শিকার হলে ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন আইজিপি।

পরিদর্শনের সময় আরও ছিলেন– জিএমপি কমিশনার মাহবুব উর রহমান, উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন, গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) নাজির আহমেদ, উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের