ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে বাবার মৃত্যু, শিশুসন্তান হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ২২:৫০আপডেট : ০৬ জুলাই ২০২৪, ২২:৫০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মফিজুল ইসলাম (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত মফিজুলের ছেলে মাহিদ (৭) এবং অটোরিকশাচালক মোস্তফা কামাল (৩৮) আহত হয়েছেন। শনিবার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিল গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আহত মোস্তফা কামাল উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মফিজুল তার সাত বছরের ছেলেকে নিয়ে কাওরাইদ ইউনিয়নে শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সোনাব গ্রামে পৌঁছালে একটি বিড়াল সড়ক পার হচ্ছিল। বিড়ালটিকে বাঁচাতে তাদের বহনকারী অটোরিকশার চালক গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে বালুভর্তি ট্রাক্টর তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মফিজুল ঘটনাস্থলেই মারা যান। আহত অটোরিকশাচালক এবং নিহতের ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরপরই ট্রাক্টর চালক পালিয়ে গেছে। ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের