রাজবাড়ীতে শাটল ট্রেন লাইনচ্যুত

রাজবাড়ী প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১০:২৬আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী ৫০৬ নম্বর শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত।

সোমবার (১৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ ফিড মিলের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফিড মিল এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।

ট্রেনের চাকা লাইনচ্যুত (ছবি: বাংলা ট্রিবিউন)

তারা বলেন, ‘মাঝেমধ্যেই এ এলাকায় এমন ঘটনা ঘটে। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চাই।’

রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে গেছে। উদ্ধারকাজে লোক গেছে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকাজ শুরু হবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়ে যায়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়। এ ছাড়া একই বছরের ১৪ অক্টোবর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী