লাইনচ্যুতির আড়াই ঘণ্টা পর শাটল ট্রেন উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১২:২৮আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:২৮

রাজবাড়ীর গোয়ালন্দে পোড়াদহগামী শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনায় এ রুটে সাময়িকভাবে বন্ধ ছিল রেল যোগাযোগ। এর আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত।

সোমবার (১৫ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এর আগে সকাল পৌনে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার ফিড মিলের পেছনের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফিড মিল এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনও যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। তবে তারা আতঙ্কিত হয়েছেন।

তারা বলেন, ‘মাঝেমধ্যেই এ এলাকায় ট্রেনের এমন ঘটনা ঘটে। আমরা এ রুটের ট্রেনের লাইনটি নতুন ও নিরাপদ চাই।’

রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা রেললাইন থেকে নিচে পড়ে যায়। চাকাটি সকাল সোয়া ১০টার দিকে উদ্ধার করা হয়। পরে ট্রেনটি ভালোমতো রাজবাড়ীতে এসে পৌঁছায়।

উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট দুপুরে খুলনাগামী মেইল এক্সপ্রেস ট্রেনের দুটি বগি দৌলতদিয়া ঘাট এলাকায় লাইনচ্যুত হয়। ১১ ঘণ্টা পর বগি দুটি উদ্ধার করে এ রুট সচল করা হয়। একই বছরের ১৪ অক্টোবর নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনটির পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।

আরও পড়ুন:

রাজবাড়ীতে শাটল ট্রেন লাইনচ্যুত

/কেএইচটি/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম