সাইকেলসহ রোলারের নিচে চাপা পড়লেন পল্লি চিকিৎসক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৫:৪১আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৫:৫৯

মুন্সীগঞ্জের সড়ক নির্মাণকাজের রোলার চাপায় মিজানুর রহমান বেপারী (৫০) নামের এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের সিপাহীপাড়া বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিজানুর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকার লালমিয়া বেপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিজানুর পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা এলাকায় দোকান বন্ধ করে বাইসাইকেলে করে সুখবাসপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে সিপাহীপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন সড়কে কাজ করার সময় মুক্তারপুর-ছনবাড়ী সড়কে কাজে ব্যবহৃত সড়ক ও জনপদের রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, সিপাহীপাড়া চৌরাস্তায় নির্মাণাধীন সড়ক ও জনপদের সড়কে কাজ করার সময় রোলার পেছন দিকে যেতে গিয়ে পেছনে থাকা বাইসাইকেলসহ মিজানুরকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের