বিক্ষোভে উত্তাল টাঙ্গাইল, ছাত্রলীগের হামলায় পুলিশসহ ১৫ জন আহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৪, ১৩:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৩:৫৫

সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে টাঙ্গাইলে হাজার হাজার ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ চলছে। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে আন্দোলনকারীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনের সড়কে সমবেত হয়। সেখানে হাজার হাজার ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এ সময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্র-জনতার মিছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দিকে অগ্রসর হচ্ছিল। কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে, জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম