শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের বাড়িতে ভাঙচুর ও আগুন

মাদারীপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ২৩:০২ আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ২৩:০২

মাদারীপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের  বাসভবন ভাঙচুর ও তাদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা আগুন দিয়ে পুড়িয়েছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকালে বিক্ষুব্ধ জনতা একযোগে মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানের দশ তলা বাসভবন ভাঙচুর করে। বাসভবনের পাশে থাকা তার মালিকানাধীন সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, শাজাহান খান সমর্থিত আওয়ামী লীগের কার্যালয় এবং সার্বিক গাড়ির কাউন্টার সহ আরও বেশ কয়েকটি স্থাপনে আগুন দেয়। শাজাহান খানের বাসভবনের ঠিক পাশেই মাদারীপুর সদর থানা অবস্থিত হলেও কোনও পুলিশকে ঘটনাস্থলে দেখা যায়নি।

 এ ছাড়াও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বাসভবন ও তার পারিবারিক মালিকানাধীন হোটেল ভাঙচুর করে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে লাঠিসোঁটা নিয়ে শাজাহান খানের ১০তলা বাসভবন ভাঙচুর করছে। এ সময় তারা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের গ্লাস ভাঙচুর করে। ঠিক ৪টার দিকে সহস্রাধিক জনতা একযোগে সার্বিক ইন্টারন্যাশনাল হোটেল, সার্বিক ফুড ভিলেজ, সার্বিক হেয়ার কাট সেলুন ভবন, শাজাহান খানের কার্যালয়, সার্বিক গাড়ির কাউন্টার ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

হাজার হাজার ছাত্রছাত্রী, নারী ও পুরুষ একযোগে বিক্ষোভ প্রদর্শন করে তার বাসভবনের সামনে। খুব অল্প দূরত্বে মাদারীপুর সদর থানা থাকলেও এ সময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাউকেই দেখা যায়নি। মাদারীপুর সরকারি কলেজে অবস্থান করা সেনাবাহিনীর কয়েকজন সদস্য বিক্ষুব্ধ জনতাকে শান্ত করতে হ্যান্ড মাইকে ঘোষণা দিতে দেখা গেছে। এ সময় ভিডিও করতে গেলে বিক্ষুব্ধ জনতা সাংবাদিকদের ওপরেও চড়াও হয়।

জেলা যুব মহিলালীগের সভাপতি ফারজানা নাজনীনের বাসভবন ও কিশোর গ্যাং নেতা নোবেল বেপারীর মালিকানাধীন মোটরসাইকেল শোরুম ও বাড়ি পোড়ানো হয়। এক যুবলীগ নেত্রীর বাড়ি ভাঙচুর করা হয় এবং পুরাতন কোর্ট মোড়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা জাদুঘরটিতেও ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। অনেক বিক্ষোভকারীকে সিলিং ফ্যান, কম্পিউটারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যেতে দেখা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করছে।

এদিকে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা পরিষদ অফিস ও বিভিন্ন  ম্যুরাল ভাঙচুর করে তারা।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

/এফআর/
সম্পর্কিত
কোনও ডিসেম্বরেই ‘আপা’ দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম
বিএনপির অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি