শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করায়’ গোপালগঞ্জে আ.লীগের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৪, ০২:২৮আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৪৩

সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ‘ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার’ প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুই দফায় লাঠি হাতে বের হওয়া মিছিলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মঙ্গলবার বেলা ৩টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ব্যাংকপাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন।

মিছিলে নেতাকর্মীরা বলেন, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে টেঁটা, রামদা, চায়নিজ কুড়াল, ঢাল, বাঁশের লাঠি, লোহার রড, লোহার পাইপ দেখা যায়।

পরে চৌরঙ্গী এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন। যেকোনও পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতাকর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টি ও লুটতরাজ করে দেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা জামায়াত-বিএনপির একমাত্র লক্ষ্য। এটি করতে তাদের দেবো না আমরা।’

/এএম/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে