শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৪, ২২:০৩আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ২২:০৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী হাজারো মানুষ।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকালে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে এই কর্মসূচি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ঘোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভকারীদের হাতে রামদা, কুড়াল, ঢাল, লাঠিসোঁটাসহ দেশি অস্ত্র দেখা যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে আওয়ামী লীগ নেতা শেখ মকিমুল ইসলাম বলেন, ‘অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হোক। এ ছাড়া একটি মহল শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। এ জন্য আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মসূচি পালন করে যাবো আমরা।’

এদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পাটগাতি বাসস্ট্যান্ড ও বাজার হয়ে একই স্থানে ফিরে আসে। পুনরায় সেখান থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেন। বিক্ষোভ সমাবেশে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ১৫ হাজারের মতো কর্মী-সমর্থক অংশ নেন। শপথে তারা বলেন, আজ থেকে তাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন। পরে শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ সেনাবাহিনীর উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, জাতীয় সংসদ ভবন লুট করা হয়েছে, গণভবন লুট করা হয়েছে, আপনারা কোথায়? কেউ তো রক্ষা করতে এলেন না।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী আশিকুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কুলসুম বেগম ও টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজী সোফিদা আক্তার।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ