সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ২১:৩৭আপডেট : ১০ আগস্ট ২০২৪, ২১:৩৭

আওয়ামী লীগ সরকার পতনের খবরে গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুট করা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১১। সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (১০ আগস্ট) দুপুরে র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট চালায়। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে দুর্বৃত্তরা। তারা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১-এর একটি টিম এসব উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি চায়না রাইফেল, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি গ্যাসগান, পাঁচটি গ্যাসসেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, একটি একনলা বন্দুক, একটি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, তিনটি হ্যান্ডকাফ, দুটি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারি জিনিসপত্র উদ্ধার করা হয়।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের