স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ২২:৫২আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০০:১৭

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। সোমবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকা থেকে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসানের নেতৃত্বে যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে, একই দাবিতে খাগড়াছড়িতেও আজ রাত ৮টার দিকে মিছিল করেছে ছাত্রদল।

মুন্সীগঞ্জের মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ চেয়ে ও তার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বক্তব্য রাখেন।

মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম বলেন, খুনের রক্ত স্রোতে দেশকে ভাসিয়ে পালিয়ে যাওয়া কাউকে (শেখ হাসিনা) দেশে ফেরত আসার আহ্বান জনগণ মেনে নেবে না। কার এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।

মিছিলে শহর যুবদলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রায়হান কবির, সাবেক ছাত্র নেতা মোহসিন, ছাত্রদল নেতা সায়েরসহ জেলা ছাত্রদল ও যুবদলের দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ। আবার আসেন। কিন্তু গন্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

তার এই বক্তব্যের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের