নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৫:১১আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৫:১১

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১। সোমবার (১২ আগস্ট) রাতে হাজীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, সোমবার হাজীগঞ্জের গুদারাঘাট-ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া ৪টি আগ্নেয়াস্ত্র একটি চটের ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। ২২ বোরের পিস্তল, জার্মানের তৈরিকৃত ২২ র‌্যাপিড ফায়ার পিস্তল, অস্ট্রিয়ার তৈরিকৃত দুটি এয়ার পিস্তল (এয়ারগান); অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শুটিং বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ‘এই অস্ত্রগুলো রাইফেল ক্লাবের। লুট করা ৪টি অস্ত্র শুটিং প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী